, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে

উজিরপুরে একাধিক মামলার আসামী গ্রেফতার

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে আত্মগোপনে থাকা হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদক সহ বিভিন্ন অপরাধের হোতা সোহেল ওরফে মোঃ সোহেল আমিন(সোহেল আমিন) ফটিক(৩৫) কে ৪পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নে কালিহাতা কদমতলা গ্রামের মৃত আক্রাম আলী খানের ছেলে কুখ্যাত সন্ত্রাসী সোহেল আমিন ফটিককে উজিরপুর মডেল থানার এস,আই মোঃ বশির উদ্দিন সিকদার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাপক অভিযান চালিয়ে ২০ আগষ্ট দুপুর ২টায় কদমতলা মহিলা আলিম মাদ্রাসার একটি ক্লাসরুম থেকে ৪পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ২০ আগষ্ট উজিরপুর মডেল থানার এস,আই বশির উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। ২১ আগষ্ট জেল হাজতে প্রেরণ করা হয়।

এছাড়াও তার বিরুদ্ধে ডি.এম.পি ঢাকা মহানগর মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে ২৩/৬/২০১২ সালের ৭১ নং মামলা দায়ের হয়। ডিএমপি লালবাগ থানায় ০৪-০৬-২০১১ তারিখ ৪ নং অস্ত্র মামলা হয় এবং ডিমএপি লালবাগ থানার মামলা নং ০৩ শৃঙ্খলা বিঘœকারী অপরাধে দ্রুত বিচারের আইনে ০৪-০৬-২০১৯ তারিখ একটি জি.আর ১৬৮/২০১১ মামলা দায়ের হয়।

ডিএমপি মোহাম্মদপুর থানায় ১০-০৫-২০১৯ তারিখ ৪৩ নং একটি হত্যা মামলা দায়ের হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে বহুদিন ধরে আত্মগোপনে ছিল। আত্মগোপনকারী সোহেল আমিন ফটিককে এস.আই বশির উদ্দিন গ্রেফতার করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাই ওই চৌকস পুলিশকে সাধুবাদ জানান এলাকার জনগন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net