, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে

কাশিপুরে ১২০ বোতল ফেনসিডিলসহ আটক দুই

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার।। বরিশালে ১২০ বোতল ফেনসিডিল সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে নগরীর পৃথক স্থান থেকে তাদের আটক করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলো- বানারীপাড়া উপজেলার বাসিন্দা মোক্তার সরদারের ছেলে সোহাগ মিয়া (২৯) এবং বরগুনা জেলার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে মেহেদি হাসান মনির (৪৩)।

জানা গেছে, শনিবার ভোরে নগরীর ডিআইজি অফিসের সামনে চেক পোস্ট বসায় এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় সোহাগকে ৭০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী নথুল্লাবাদ এলাকা থেকে মেহেদিকে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net