, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে
বরিশালে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা

বরিশালে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকায় নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনের কেয়ারটেকারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভার সন্ধানে বরিশালে সাতটি বাড়ি ও নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে বরিশাল জেলা প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহম্মেদ। এ কাজে তাকে সহায়তা করে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি বিভাগ।

এসময় এডিস মশার লার্ভার সন্ধানে ওই এলাকার সাতটি বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। এর মধ্যে অক্সফোর্ড মিশন এলাকার মেজর এমএ জলিল সড়কের একটি নির্মাণাধীন বহুতল ভবনে মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। তবে বাড়ির মালিক পক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি। তাই ওই ভবনে নির্মাণ কাজ পরিচালনার দায়িত্বে থাকা আব্দুল মালেক নামে ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net