নিজস্ব প্রতিবেদক : বরিশাল শহরের বাজার রোডে বিক্রি নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিরোধী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় চার ব্যবসায়ীকে পলিথিন বিক্রি করার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। আর একজনকে অভিযানে বাধা দেয়ায় সাজা প্রদান করা হয়েছে।
রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহযোগিতায় নগরের বাজার রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
যেসব ব্যবসায়ীকে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
এ অভিযানে বাধা দেয়ায় বাবুল সিকদার নামে একজনকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। বাবুল সিকদার চকবাজার এলাকার যোগেশ সিকদারের ছেলে।
পলিথিন ব্যাগ বিক্রি, মজুদ ও বিতরণ করার অপরাধে ওই এলাকার মেসার্স নূরে মদিনা স্টোরের মালিক আবু সালেক ও মেসার্স হারুন স্টোরের মালিক মো. হারুনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
মেসার্স খান স্টোরের মালিক মাহাতাব খানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মেসার্স মিল ব্রাদার্সের মালিক কাঞ্চন মীরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply