বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৭

শিরোনাম :
কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী!

উজিরপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা আটক-১

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের। আনসার কমান্ডার গ্রেফতার হয়েছে।

উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের মৃত তেলাম আলী মোল্লার ছেলে লম্পট বৃদ্ধ শাহে আলম(৬৫) গতকাল বৃহষ্পতিবার বেলা ১১ টায় একই এলাকার ওমর আলি মোল্লার মেয়ে ২য় শ্রেণির ছাত্রীকে স্কুলের সামনে থেকে খাবার দেয়ার কথা বলে ডেকে নিয়ে দোকানের মধ্যে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় শিশুটি ডাকচিৎকার করলে স্থানীয়রা জড় হয়ে অপ্রীতিকর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে এবং লম্পটকে ধরে স্কুলে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়। উজিরপুর মডেল থানার এস.আই আব্দুর রব লম্পটকে থানায় নিয়ে যায়।

জানা যায় লম্পট শাহে আলম জল্লা ইউনিয়ন আনসার ভিডিপির কমান্ডার। এ ঘটনায় ছাত্রীর পিতা ওমর আলি মোল্লা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net