নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার আয়োজনে সপ্তদশ দ্বি-বার্ষিক সম্মেলন ও গুণিজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে এসময় সাংবাদিক ও সাস্কৃতিজন এসএম ইকবাল, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী গবেষক অধ্যাপক ড. অসীম কুমার দত্ত, সদস্য কেন্দ্রীয় কমিটি অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরিশাল বালিকা উচ্চ বিদ্যালয় মাহবুবা হোসেন। সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত গুনীজন বরেণ্য চিত্রশিল্পী ও গবেষক, ড. কাজী মোজাম্মেল হোসেনসহ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ বরিশাল শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সংবর্ধিত গুনীজন ড. কাজী মোজাম্মেল হোসেনকে উত্তরীয় পরিয়ে দেয়ার পাশাপাশি তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক বরিশাল।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply