উজিরপুর প্রতিনিধি ॥ বিশিষ্ট চিকিৎসক উজিরপুর উপজেলার কৃতি সন্তান, বরিশাল জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উপজেলার শিকারপুরের উগ্রতাঁরা মন্দিরের (৫১তম নাসিকা) সভাপতি ডাঃ পিযুষ কুমার দাসের আশু রোগমুক্তি কামনা করে তাঁরা মন্দিরে ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, উপজেলা হিন্দু-বৈদ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাউন্সিলর দিলীপ সিকদার, সাধারণ সম্পাদক তাপস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস, ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী, তাঁরাবাড়ি উগ্রতাঁরা মন্দিরের সাধারণ সম্পাদক অমল দাশগুপ্ত, মনা দাস প্রমূখ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply