, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
ঝালকাঠিতে গোপন বৈঠককালে জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঝালকাঠিতে গোপন বৈঠককালে জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতের সেক্রেটারি, শিক্ষক ও ভূমি অফিসের কর্মচারিসহ ১৬ জামায়াত নেতাকর্মী এবং বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের শিতলাখোলা এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শহরের শিতলাখোলা এলাকায় জেলা জামায়াত নেতা ও তারাবুনিয়া ওয়াহিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনিরুজ্জামানের ভাড়া বাসায় গোপন বৈঠকে বসেন জেলার শীর্ষ জামায়াত নেতারা। সেখানে নাশকতার পরিকল্পনায় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক, পৌর জামায়াতের আমীর আব্দুল হাই, জামাত নেতা ও ঝালকাঠি সদর ভ’মি অফিসের সার্ভেয়ার সাহাব উদ্দিন ও ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুসসহ ১৬ জনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের একটি দল। পরে ওই বাসার মালিক ও জনতা ব্যাংকের সাবেক এজিএম মহিউদ্দিন খোকনকেও গ্রেপ্তার করে পুলিশ।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াত নেতারা বৈঠকের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। ওই মামালায় ১৬ জামায়াত নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net