, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
ঝালকাঠিতে ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষের বিচার দাবি

ঝালকাঠিতে ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষের বিচার দাবি

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত এক মাদ্রাসা অধ্যক্ষের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার তেরআনা শাহমাহমুদিয়া সিনিয়র মাদ্রাসা চত্বরে এ মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে অভিযুক্ত অধ্যক্ষ এসএম কামাল হোসাইনের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন তারা। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।

মামলা ও এলাকাবাসীর অভিযোগ, গত ১৫ আগস্ট মাদ্রাসা অধ্যক্ষ এসএম কামাল হোসাইন তেরআনা গ্রামের বাড়িতে নিজ মাদ্রাসার অস্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। দরিদ্র পরিবারের এ মেয়েটিকে দুই বছর নিজের বাড়িতে রেখে যৌন নির্যাতন করে আসছিলেন অধ্যক্ষ কামাল। কিন্তু গত ১৫ আগস্ট সর্ব প্রথম তার স্ত্রীর কাছে বিষয়টি ধরা পড়লে জানাজানি হয়। এ ঘটনায় মেয়েটিকে একদিন আটকে রাখেন অধ্যক্ষ পরিবার। খবর পেয়ে ১৭ আগস্ট পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। তবে এ ঘটনার পর অধ্যক্ষ কামাল পালিয়ে যান। মেয়েটির বাবা অধ্যক্ষ কামালের বিরুদ্ধে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতনের আইনে সদর থানায় একটি মামলা করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net