, ,

শিরোনাম :

নগরীর ২৮ নং ওয়ার্ডের সেই ফারুকের তান্ডব……

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের কাশীপুর চহুৎপুর এলাকার বাসীন্দা (মৃত নুরুল ইসলাম ফকিরের ছেলে) ফারুক হোসেন ফকির এবার সরকারি কাজে বাঁধা ও বিসিসি কর্মকর্তা ও কর্মচারীর উপর হামলা এবং হত্যার হুমকি দেন।

যার পরিপেক্ষিতে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিসিসির রোড ইন্সপেক্টর (আর আই) মীর মো: মাসুদ রানার মাধ্যমে একটি অভিযোগ গ্রহনের জন্য (এবং আসামীদের ব্যাপারে ব্যাবস্থা গ্রহনের আবেদন জানান।) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানায়। তবে বিশ্বস্থ একটি সূত্রে জানাযায় – এখনো বিমানবন্দর থানায় কোন এজাহার গ্রহন করা হয়নি। তবে এব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. মাহবুবুর রহমানের সাথে কথা বলার জন্য একাদিক বার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া জায়নি। জানাযায় –

অভিযুক্ত সেই ফারুক হোসেনের ব্যাপারে বিসিসি ইতি পূর্বে আরো বেশ কয়েকবার প্লান ছাড়া বাড়ি নির্মানের কারনে নোটিশ প্রদান করা এবং তা দ্রুত ভেঙ্গে ফেলার নির্দেশ দিলেও ফারুক তা মানতে রাজি হয়নি। বরং চলতি মাসের ১ তারিখ রবিবার বরিশাল সিটিকর্পোরেশন থেকে ফারুকের অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে দিতে গেলে ফারুক তাদের উপর হামলা করেন। এবং সরেজমিনে গিয়ে দেখা জায়- ফারুক তার বিল্ডিংয়ের ২য় তলা নির্মানের কাজ ইতি মধ্যে শুরু করে দিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net