, ,

শিরোনাম :
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা হেলাল মোল্লার জানাযায় মানুষর ঢল

বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা হেলাল মোল্লার জানাযায় মানুষর ঢল

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ আগৈলঝাড়ার যুবলীগ নেতা হেলাল মোল্লা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক অলক গাঙ্গুলী। নিহতের জানাজায় সাধারণ মানুষের ঢল।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার বিকেলে বরিশাল যাওয়ার পথে শিকারপুর ব্রীজ এলাকা অতিক্রমকালে মাইক্রো বাসের ধাক্কায় ব্রীজের ঢালে ছিটকে পরে যুবলীগ নেতা হেলাল মোল্লাা (৩৫) ও চালক অলক গাঙ্গুলী।

গুরুতর আহত হেলাল ও অলকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শোবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। আহত অলককে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় নিহত হেলাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. সাত্তার মোল্লার ছোট ভাই ও পুর্ব সুজনকাঠি গ্রামের মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে।

বৃহস্পতিবার সকাল দশটায় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন জাতির পিতার ছোট নাতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মুসুল্লীরা।

জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগ নেতৃবন্দ ও জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ হেলাল মোল্লার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। পরে পারিবারিক গোরস্থানে হেলালের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net