, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট

র‌্যাব-৮ অভিযানে দেড় বছরের শিশু ধর্ষণের আসামী গ্রেফতার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ র‌্যাব-৮ এর অভিযানে মাদারীপুর রাজৈর থানা এলাকায় থেকে দেড় বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে।

আজ সকালে বরিশালে র‌্যাব-৮ এর সদর দপ্তরে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের অয়োজন করেন র‌্যাব-৮ এর অধিনায়ক (সিইও) আতিকা ইসলাম। এসময় তিনি জানায়, গত মঙ্গলবার (১০ সেপ্টম্বর) দুপুরে শিশুটিকে নিয়ে পাশের এক এলাকায় ঘুরতে যান আসামী হৃদয় ভক্ত (২২)।

এ সময় নির্জন জায়গায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যান হৃদয়। পরে শিশুটিকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

এ ঘটনায় গত বুধবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে রাজৈর থানায় হৃদয়কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

এসময় র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম, মাদারীপুরের কোম্পানি অধিনায়ক মো : তাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net