, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

পটুয়াখালীতে কিশোর গ্যাং এর উপদ্রব

dynamic-sidebar

সুনান বিন মাহাবুব॥ পটুয়াখালীতে বাড়ছে কিশোর গ্যাং এর উপদ্রব। স্কুল পড়–য়া শিক্ষার্থীরা নির্দিষ্ট একটি এলাকার মধ্যে গ্রুপিং এর মাধ্যমে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। আজ পটুয়াখালীতে তুচ্ছ ঘটনার জেরে সহপাঠীকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে এক শিক্ষার্থী।

পটুয়াখালী সদর থানার এসআই রফিক জানান, আজ শনিবার সকাল ১০টায় চৌরাস্তা এলাকায় জনৈক বাবুল স্যারের কাছে আঃ হাই বিদ্যা নিকেতনের দশম শ্রেণীর ছাত্র রাব্বি প্রাইভেট পড়ে ফেরার পথে চৌরাস্তার মোড়ে তাকে একই ক্লাসের সহপাঠী রিয়াজ হোসেন (ক্যাপ্টেন) পরিকল্পিতভাবে একটি ধারাল ছোড়া দিয়ে পেটে ঢুকিয়ে দেয়।

এতে রাব্বি মাটিতে লুটিয়ে পরলে স্থানীয়দের সহায়তায় এসআই রফিক ঘটনাস্থলে পৌঁছে রাব্বিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়রা উল্লেখ করেন রিয়াজ হোসেন তার ক্লাসে একটি গ্রুপ তৈরি মাধ্যমে সবসময় গ্যাং নিয়ে চলাফেরা করে।

এদিকে আহত রাব্বির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

আটক রিয়াজের কথ্যমতে এসআই রফিক জানান, এরা একই স্কুলের একই ক্লাসের ছাত্র এবং একই স্যারের কাছে প্রাইভেট পড়ে। দুই দিন আগে রাব্বি রিয়াজকে একটি চড় মারে। তার প্রতিশোধ নিতে রিয়াজ বাঁধঘাটস্থ ছালেহা স্টোর নামের একটি দোকান থেকে ৮০ টাকা দিয়ে একটি ছোড়া ও ২৩০টাকা দিয়ে একটি চাপাতি কিনে এ ঘটনা ঘটায়। বিভিন্ন বড় ভাইদের সহযোগীতায় এরা বর্তমানে গ্যাং তৈরি করে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে।

বর্তমান পটুয়াখালী প্রশাসন কিশোর গ্যাংদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।
সদর থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ছেলেটি গুরুতর অসুস্থ ডাক্তার তাকে বরিশাল পাঠিয়েছে। পুলিশের গাড়ির চালক ইউনুস ঘটনাস্থল থেকে ঘাতক রিয়াজকে ছুড়ি ও চাপাতিসহ হাতেনাতে আটক করেন। অভিভাবকরা অভিযোগ করলেই মামলা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net