, ,

শিরোনাম :

বরিশালে দুই থানায় ওসি পদে রদবদল!

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল মেট্রোপলিন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার ওসি মাহবুব-উল আলম ও বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা হায়াদারকে ‘শাস্তিমূলক’ বদলি করা হয়েছে। গত বুধবার (৭ আগস্ট) ওসি মাহবুবকে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে ও বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা হায়াদারকে সিটিএসবি পুলিশে সংযুক্ত করা হয়েছে।

বরিশাল মেট্রপুলিশের বিশ্বস্ত একটি সূত্র এই দুই কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করে এটিকে রুটিনমাফিক বদলি বলে দাবি করেন। ১৫ই সেপ্টেম্বর রাত ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগ তাদের বদলীর আদেশ দেন এবং সেই সাথে ওই দুই থানায় নতুন দুইজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের নির্দেশ দেন।

মেট্রপলিটন পুলিশের এই দুই কর্মকর্তার পরিবর্তে বরিশাল মেট্রোপলিটন ‍এয়ারপোর্ট থানার কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সিটিএসবি পুলিশের ইন্সপেক্টর মোঃ জাহিদ বিন আলম এবং বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা হায়াদারের পরিবর্তে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন।

তবে, বিএমপির দায়িত্বশীল সূত্র ওসি মাহবুব-উল আলমকে শাস্তিমূলক বদলি করার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বরিশাল বিএম কলেজের ছাত্রী মিলি ইসলামকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলা তদন্তে গাফিলতি এবং মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
অন্যদিকে বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা হায়াদারের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ প্রকাশের ভিত্তিতে তাকে বদলী করা হয়েছে বলে জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net