, ,

শিরোনাম :
কাশীপুরে শহিদ বাহিনীর অত্যচারে অতিষ্ঠ একটি অসহায় পরিবার

কাশীপুরে শহিদ বাহিনীর অত্যচারে অতিষ্ঠ একটি অসহায় পরিবার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক- : বরিশাল কাশীপুর ৩নং ওয়ার্ড গনপাড়া তিলক মন্দিরা দীঘির পাড় এলাকায় শহিদ বাহিনীর অত্যচারে অতিষ্ঠ একটি অসহায় পরিবার। অভিযোগের ভিত্তিতে জানাযায়- গত সিটি ও সংসদ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে কাজ করে একই এলাকার হতদরিদ্র জাহাঙ্গীরের স্ত্রী রাজিয়া সুলতানা।

সেই সময় থেকেই জাহাঙ্গীরের পরিবারের সাথে বিভিন্ন সময় ষড়যন্ত্রে লিপ্ত হয় স্থানীয় মন্নান হাওলাদারের পূত্র বিএনপি পন্থি শহিদ হাওলাদার ও তার পরিবার। সাম্প্রতি গত সোমবার সকালে রাজিয়া সুলতানার রোপনকৃত লাউগাছ কাটার ঘটনা নিয়ে শহিদ হাওলাদার বিরোধে জরিয়ে পরে। এবং সে সময় শহিদের নেতৃত্বে তার বাবা মন্নান হাওলাদার মা কহিনুর বেগম ও তার বোন লাকি বেগম রাজিয়া সুলতানা ও তার ছেলের উপর অতকৃত ভাবে হামলা চালায়। এবিষয়ে বরিশাল বিমানবন্দর থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভুগি রাজিয়া সুলতানা।

এদিকে আরো জানাযায়- শহিদ হাওলাদারের এসকল অপরাধ মূলক কাজের সাথে কলকাঠি নাড়েন স্থানীয় স্থানীয় রকমান হাওলাদারের ছেলে লতিফ হাওলাদার, পাশ্ববর্তী এলাকার রিয়াজ ও মোহাম্মদ আলীর স্ত্রী রিজু বেগম সহ আরো বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে শহিদ হাওলাদারের সাথে কথা বললে তিনি অভিযোগ অস্বিকার করেন। দ্রুত শহিদ হাওলাদারের এমন কর্মকান্ডের বিষয়ে প্রশাসনের নজরদারী চান এলাকাবাসী। আগামী কাল থাকছে সংবাদের ২য় পর্ব।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net