বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৬

শিরোনাম :
কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী!
বরিশালে নকলের দায়ে ৫ পরীক্ষার্থী বহিস্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

বরিশালে নকলের দায়ে ৫ পরীক্ষার্থী বহিস্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় পরীক্ষায় নকলের দায়ে পাঁচ ফাজিল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার দায়ে তিন শিক্ষককেও অব্যাহতি দেয়া হয়।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বরিশাল নগরীর সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে বহিষ্কৃত পরীক্ষার্থীরা হচ্ছেন, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান, ফাতেমা তুজ জোহরা, সাইফুল ইসলাম ও সদর উপজেলার পূর্ব চাদপুরা ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী সাথী বেগম ও শামীমা আক্তার।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক আবুল বাসার গাজী, রিয়াজুল ইসলাম ও সহকারী শিক্ষক মরিয়ম বেগম।

পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা চরকাউয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফারক খান জানান, ফাজিল প্রথম বর্ষের হাদিস পরীক্ষা চলাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে এসে পাঁচ পরীক্ষার্থীকে নকলসহ ধরে বহিস্কার করেন। ওই সময় কক্ষ পরিদর্শকরা কোনো দায়িত্ব পালন না করায় তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা ফাজিল পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গেলে দোতলার ৪টি কক্ষ থেকে ওই পাঁচ পরীক্ষার্থীকে নকলসহ ধরা হয়। পরে তাদের বহিস্কার করা হয়। এ সময় দায়িত্বে অবহেলার কারণে ৩ শিক্ষককেও অব্যাহতি দেয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net