, ,

শিরোনাম :
বরিশালে শহীদ মিনারে শিশু-কিশোরদের অবস্থান কর্মসূচি পালন

বরিশালে শহীদ মিনারে শিশু-কিশোরদের অবস্থান কর্মসূচি পালন

dynamic-sidebar

শামীম আহমেদ॥ বরিশালে জলবায়ূ তহবিল থেকে কোন ঋন নয় ক্ষতিপুরনের দাবী জানিয়ে শিশু শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালস করে।

আজ শুক্রবার (২০ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী সহ বিশটি সংগঠনের সদস্যরা বৈষিক জলবায়ূ বিরুপ পরিবর্তনের ফলে সমস্যার সৃষ্টি কারনে তার বিরুদ্বে উন্নত বিশ্বের প্রতি দাবী জানিয়ে “বৈশ্বিক জল বায়ূ সপ্তাহ” উপলক্ষে ফ্রাইডে ফর ফিউচার ব্যানারে শিশুর-কিশোররা এ কর্মসূচি পালন করা হয়।

বরিশাল গ্লোবাল ক্লাইমেট স্টাইক অর্গানাইজিং গ্র“প এর কো-অডিনেটর মনিরুল ইসলাম সোহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা বিএনডিএন নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, উন্নয়ন সংস্থান (রান) নির্বাহী পরিচালক রফিকুল আলম, ইউনিসেফ প্রোগ্রাম অফিসারমোঃ জলিল,বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী প্রমুখ।

এর পূর্বে নগরের সদররোডে শিশু-কিশোররা বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন,পেষ্টার ও রং-বেরংয়ের ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

পরে তারা বিশাল র‌্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net