বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৭

শিরোনাম :
কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী!
পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন রোববার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে প্রধানমন্ত্রীর প্রেরিত এসব শিক্ষা উপকরণ তুলে দেন।

পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য মো. ফিরোজ শিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবীর, অধ্যক্ষ শহীদুল আলম, অধ্যক্ষ আবু সাঈদ, শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও হোয়াইট বোর্ড তুলে দেন। একই সময় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিকে একটি কম্পিউটার প্রদান করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net