বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১২

বরিশালে অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকতে চাল ব্যবসায়ীদের সতর্ক করলেন জেলা প্রশাসন

বরিশালে অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকতে চাল ব্যবসায়ীদের সতর্ক করলেন জেলা প্রশাসন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকতে বরিশালের চাল ব্যবসায়ীদের সতর্ক করেছেন বরিশাল জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের একটি টিম বরিশালের চালের প্রধান মোকাম নগরীর ফরিয়াপট্রিতে অভিযান চালালে ব্যবসায়ীদের বেশী মুনাফা করার বিষয়টি ধরা পড়ে। এ সময় এক ব্যবসায়ীর মুচলেকা রাখা হয় এবং ৭ জন ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা কুলসুম মনি। তিনি জানান, দেশব্যাপী চালের বাজারে অস্থিরতা বিরাজ করায় বরিশালের বাজার তদারকি করতে গতকাল দুপুরে ফরিয়াপট্রির আড়তঘরগুলোতে অভিযান চালানো হয়। জেলা বাজার মনিটরিং কমিটির সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, তিনি ব্যবসায়ীদের চালান পর্যবেক্ষন করে দেখতে পান, ব্যবসায়ীরা মোকাম থেকে যে দামে চাল ক্রয় করেছেন, তার চেয়ে মুনাফা অনেক বেশী করে স্থানীয় বাজারে বিক্রি করছেন। বেশীরভাগ আড়তঘরে চালের মুল্য তালিকা লেখা নেই। প্রথম দিনের অভিযান হওয়ায় গতকাল সকল ব্যবসায়ীকে সতর্ক ও এবং একজনের কাছ থেকে মুচলেকা রাখা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net