, ,

শিরোনাম :

বরিশালে জুয়া খেলার সরঞ্জামাদি ও লক্ষাধীক টাকাসহ আটক-৯

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :সংবাদ প্রকাশের পর বরিশালের জুয়ার আসরে হানা দিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

 

রোববার (২২ সেপ্টম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর আলেকান্দা এলাকার নুরিয়া স্কুলের দো-তলা থেকে ৮ জুয়ারীকে আটক করেছে পুলিশ।

 

কোতয়ালী মডেল থানার এসআই বশির আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৯ জুয়ারীকে আটক করা হয়।

 

এদের মধ্যে একজন হল বরিশাল সিটি কর্পােরশেনর সাবেক মেয়র মরহুম শওকত হোসেন হিরনের মামাতো ভাইয়ের ছেলে সোয়েব আহম্মেদ সেজান, সুমন ওরফে মাজাই সুমন, ইকবাল হোসেন,সাদেক সরদার, শামীম, এনাম মাহামুদ জাকির, জিয়া উদ্দিন তিতাস ও বিপ্লব।

 

জানা গেছে, এরা প্রায় রাতেই নুরিয়া স্কুলের দোতলায় বসে জুয়ার আসর বসাতো। এদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৯ হাজার ৫ শত টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

 

এবিষয় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম জানান, বরিশাল নগরীতে কােন প্রকার জুয়ার আসর চলবে না। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net