, ,

শিরোনাম :
বরিশালে প্যানেল মেয়রের জুয়ার আসরে পুলিশী হানা গাঁজাসহ আটক-৫

বরিশালে প্যানেল মেয়রের জুয়ার আসরে পুলিশী হানা গাঁজাসহ আটক-৫

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল নগরীর নাজিরের পোল এলাকায় অবস্থিত ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও বরিশাল সিটি কর্পোরেশনের ২ নং নম্বর প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম মামা খোকনের ক্লাবে হানা দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার এসআই বশির আহম্মেদ বিডি ক্রাইমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর নাজিরপোল এলাকায় নবজাগরন ক্লাবে অভিযান করা হয়।

তিনি আরো বলেন, অভিযানে এক কেজি গাজা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন কাউনিয়ার মোতালেব ছেলে নুরুজ্জামান(৫০), একই এলাকার মো: আলীর ছেলে মানিক, ভাটিখানার জাবেদ আলীর ছেলে সুলতান (৪৫), জাগুয়ার জব্বার আলীর ছেলে হারুন অর রসিদ (৪০), কাউনিয়ার ব্রাঞ্চ রোডের সুবেন্দ্র নাথের ছেলে পরিক্ষিত ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net