, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট

বরিশালে শিক্ষিকাকে ফেসবুকেও কু প্রস্তাব!

dynamic-sidebar

নিজস্ব প্রতিনিধি॥ বরিশালে শিক্ষার্থীদের অভিভাবকদের ও স্কুল শিক্ষিকাদের বিভিন্ন ভাবে কু প্রস্তাব দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নগরীর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে এমন অভিযোগের অন্ত নেই। জানা গেছে, তার এই নারী লোভী কর্মকা-ের কারনে তার প্রথম স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। তাতেও সে বদলায়নি, প্রথম স্ত্রী চলে যাওয়ার পরে তারই এক ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রীকে নিয়ে লাপাত্তা হন।

তার নারী কেলেংকারী যেন স্বভাবে পরিনত হয়েছে। মোবাইল ফোনে কিংবা ফেসবুকে প্রতিনিয়ত আজেবাজে প্রস্তাব দিয়ে আসছে। গত কয়েকমাস পূর্বে বরিশাল সদর উপজেলার এক সহকারী শিক্ষিকা ছদ্মনাম (সায়লা) কে একাধিক বার ম্যাসেঞ্জারে আজেবাজে ছবি পাঠায় ও সরাসরি তাকে কু প্রস্তাব দেয়।

সায়লা তাকে নিষেধ করার পরেও সে ক্ষ্যান্ত হয়নি। বরং প্রতিনিয়ত তাকে বিরক্ত করা থেকে বিরত নেই প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। শিক্ষিকা সায়লা উপায়ন্তর না পেয়ে তার স্বামীর সাথে বিষয়টি আলাপ করে। পরে টিও অফিসে ও কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন সায়লা।

এ বিষয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে আর কখনো করবো না । কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net