বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৫

শিরোনাম :
কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী!
বরিশালের কলেজছাত্রী মুক্তার হত্যাচেষ্টাকারীদের দেড় মাসেও আটক করতে পারেনি পুলিশ

বরিশালের কলেজছাত্রী মুক্তার হত্যাচেষ্টাকারীদের দেড় মাসেও আটক করতে পারেনি পুলিশ

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে কলেজ ছাএীর হত্যাচেষ্টা মামলার রহস্য ১ মাস ২০দিনেও উদঘাটন করতে পারেনি পুলিশ। কলেজ ছাত্রী মোসাঃ সাজেদা খাতুন মুক্তা উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের মৃত আঃ ছত্তার হাওলাদারের কন্যা।

মামলার সূত্রে জানা গেছে, গত ৭ আগষ্ট গভীর রাতে উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের নিজ ঘরের কলেজ ছাত্রীর শয়ন কক্ষে প্রবেশ করে মোসাঃ সাজেদা খাতুন মুক্তা(২০)কে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত কলেজ ছাত্রী মোসাঃ সাজেদা আক্তার মুক্তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আহত কলেজ ছাত্রীর অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে প্রেরন করে। এখন পর্যন্ত আহত কলেজ ছাত্রী ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় কলেজ ছাত্রীর মা মোসাঃ ছাহেরা বেগম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যার চেষ্টার মামলা করেন। ঘটনার ১মাস ২০দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কলেজ ছাত্রীর হত্যা চেষ্টার রহস্য উৎঘাটন করতে পারেনি মামলার তদন্তকারী কর্মকর্তা। এ ঘটনায় কলেজ ছাত্রীর পরিবারের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সুলতান বলেন, অজ্ঞাতনামা মামলার রহস্য বের করতে একটু সময়ের ব্যাপার। অতিশীঘ্রই কলেজ ছাত্রী হত্যা চেষ্টার মামলার রহস্য উৎঘাটনের আশ্বাস দিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net