, ,

শিরোনাম :
বরিশালে হোটেল কর্মচারীর কান ফাটিয়ে দিলেন লিটন মোল্লা

বরিশালে হোটেল কর্মচারীর কান ফাটিয়ে দিলেন লিটন মোল্লা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বাঙ্গালী হোটেলের এক স্টাফের কান ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ১টার সময় নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার বাঙালী হোটেলের স্টাফ সবুজ (৩২) নামের এক ব্যাক্তিকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে চেয়ারম্যান লিটন মোল্লা।

শুধু তাই নয় ঐ সময় তিনি তার লোকজনকে নিয়ে প্রকাশ্যে সবার সামনে বাঙ্গালী হোটেল বন্ধ করে দেয়ার হুমকি দেন। আহত সবুজ জানান, দুপুর বেলা লিটন চেয়ারম্যান হোটেলে ঢুকেই পিছনের দিকে কি যেনো দেখতে যান। এরপর তিনি আমাদের ডেকে জিজ্ঞাসা করেন হোটেলের পিছনে কারা ময়লা ফেলে ।

এ সময় আমি তাকে অবহিত করি যে, আমাদের হোটেল থেকে কোন ময়লা ফেলা হয় না। এতে তিনি ক্ষুব্ধ হয়ে আমার উপর চড়াও হন এবং আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করে। আমি তার কোন কথার উত্তর না দিলে তিনি তখন আমাকে বেধড়ক মারধর করেন। এতে আমার এক কান স্তব্ধ হয়ে যায় এমনকি আমি বর্তমানে এক কানে কোন কিছু শুনতে পারছি না।

এ বিষয়ে বাঙ্গালী হোটেলের পরিচালক মোঃ আজিম হোসেন জানান, আমাদের হোটেলের সকল ময়লা-বর্জ্য আমরা আমদের নিজস্ব স্থানে রেখে দেই। পরবর্তীতে সেগুলো সিটি কর্পোরেশনের লোকজন এসে নিয়ে যায়। শুধু শুধু লিটন চেয়ারম্যান আমার স্টাফকে মারধর করেছে,এটা সম্পূর্ণ অমানবিক। এ ঘটনায় বাঙ্গালী হোটেলের স্টাফ সবুজ মামলা দায়ের করবে বলেও তিনি জানান।

এদিকে অপর একটি সূত্র জানায়, লিটন মোল্লা ক্ষমতার দাপটে পুরো নথুল্লাবাদ এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। ক্ষমতার দাপটে তুচ্ছ বিষয় নিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষদের হেনস্তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কেউ তার বিরুদ্ধাচরন করলে তার উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। তাই সবাই দিনের পর দিন তার নির্যাতন সহ্য করে যাচ্ছে। এ বিষয়ে লিটন মোল্লার বক্তব্যের জন্য তাকে বেশ কয়েকবার ফোন দিলে তিনি মোবাইল রিসিভ করেননি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net