মো. সুজন মোল্লা ॥ দেশজুড়ে ক্যাসিনো সহ সর্ব প্রকার জুয়া খেলার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বানারীপাড়া উপজেলায় চলছে বিশেষ অভিযান।
এরই অংশ হিসেবে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের সুমন হাওলাদারের লাকড়ির দোকানে অভিযান চালিয়ে তাসের নামে জুয়া খেলার অপরাধে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ জুয়াড়ি আ.মান্নান হাওলাদার (৩৮) , ই¯্রাফিল ঘরামী(৪২), আ.রাজ্জাক হাওলাদার(৩১),ফকরুল ইসলাম হাওলাদার (৪০), খলিলুর রহমান বেপারী (৩৪), শাহাদাৎ হোসেন (৩৪) কে আটক করে এসময় ৭ হাজার ৮শত টাকা ও দুই জোড়া তাস উদ্ধার করা হয়।
এ ব্যপারে শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ও ৪ ধারায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার সকালে তাদের বরিশালে জেলহাজতে পাঠানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন,সন্ত্রাস,মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply