বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৫

শিরোনাম :
কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী!

বরিশালে ফিল্মিস্টাইলে শিক্ষকের হামলায় দুই শিক্ষার্থী জখম

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ নগরীর বিএম স্কুল মাঠে ব্যাপিস্ট মিশন মাধ্যমিক বিদ্যালয় ও কাশিপুর স্কুল এন্ড কলেজের অনুর্ধ্ব ১৭ ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের খেলোয়ারদের মধ্যে সংঘর্ষে দুই ছাত্র গুরুত্বর আহত হয়েছেন। কাশিপুর স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক নাজমুল হোসেনের লাটি দিয়ে পিটিয়ে ওই দুই ছাত্রকে রক্তাক্ত জখম করেছেন।

লাঠি হাতে শিক্ষকের হামলার একটি ভিডিও বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহতরা হলেন, বিএম স্কুলের দশম শ্রেনীর ছাত্র শাফিন ও একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তাজিম আহম্মেদ।

আহত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে খেলা চলাকালিন রেফারির ভূমিকায় কাশিপুর স্কুলের খেলোয়াররা অসন্তোষ জানালে উত্তেজনার সৃষ্টি হয়।

একপর্যায় দু’পক্ষের খেলোয়ারদের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। ঘটনা নিয়ন্ত্রনে আনতে বিএম স্কুলের প্রধানশিক্ষক লুৎফর রহমান ও কেরানি ফিরোজ রহমান এগিয়ে আসলে কাশিপুরের খেলোয়াররা তাদেরকে মারধর করে। পরে বিএম স্কুলের শিক্ষার্থীরা শিক্ষক ও কেরানিকে উদ্ধার করতে এগিয়ে আসলে কাশিপুর স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক নাজমুল হোসেন লাটি দিয়ে পিটিয়ে দুই ছাত্রের মাথা ফাটিয়ে দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারী শিক্ষক নাজমুল হোসেন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net