, ,

শিরোনাম :
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য
ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে ট্রাফিক সচেতনতায় পুলিশের অভিযান

ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে ট্রাফিক সচেতনতায় পুলিশের অভিযান

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতায় অভিযান করেছে জেলা পুলিশ।

২ আক্টোবর বুধবার সকালে জেলার গাবখান ব্রীজের পূর্বপ্রান্ত এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ধরনের হাল্কা ও ভারী যানবাহন চেক করা হয়।

এসময় চালকদের বৈধ কাগজপত্র থাকলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

মোটরসাইকেল ও যানবাহনে হেলমেট ও কাগজপত্র বিহীন চালকদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা দেয়া হয়েছে। এ অভিযানে সদর থানার ওসি (অপারেশন) মুরাদ আলী,

ট্রাফিক পুলিশের পরিদর্শক মামুন বাশার, হাবিবুর রহমান, আদেল আকবর, সার্জেন্ট শামসুদ্দিন, আতিকুর রহমান, মেহেদি হাসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, দুর্গাপূজা উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মানতে মানুষকে সচেতন করতে আমরা এই অভিযান চালাচ্ছি।

ঝালকাঠি জেলাকে দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এছাড়াও দূর্গাপূজায় মোটর বাইক নিয়ে রোমিওদের উৎপাত রোধ ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন সড়কে বিশেষ অভিযান পরিচালনা করারও ঘোষণা দেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net