বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৪

শিরোনাম :
বরিশালে মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের হাতে চিকিৎসা সহায়তা তুলে দিলেন জেলা প্রশাসক

বরিশালে মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের হাতে চিকিৎসা সহায়তা তুলে দিলেন জেলা প্রশাসক

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে জাতির সূর্য সন্তান, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনকে হাসপাতালে দেখতে যান জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

আজ বৃহস্পতিবার নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের হাত চিকিৎসা সহায়তার জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেসুর রহমান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবীর বুলু, রাহাত আনোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শারমিন আনোয়ার।

আক্কাস হোসেন বেশ কিছুদিন ধরে শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তিনি রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি আছেন, তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে আসেন জেলা প্রশাসক তিনি তার সার্বিক খোঁজ-খবর নেন, হাসপাতালের চিকিৎসকের সাথে আক্কাস হোসেন শারীরিক অসুস্থতার বিষয়ে কথা বলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net