আরিফিন রিয়াদ,গৌরনদী|| বরিশালের গৌরনদীতে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রতিথযশা কবি লেখিকা নারী প্রগতি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বেগম সুফিয়া কামালের জীবন ও সাহিত্য কর্মের উপর আলোচনা সভা।
অালোচনা সভায় বঙ্গবন্ধু কবিতা পরিষদ গৌরনদী উপজেলা শাখার সভাপতি ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি শিকদার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন অবিচল কবি আবদুল মান্নান।
কবি লেখিকা বেগম সুফিয়া কামালের উপর আলোচনা ও কবিতা পাঠ করেন বঙ্গবন্ধু কবিতা পরিষদ গৌরনদী শাখার সাধারন সম্পাদ কবি মুশফিক শুভ, সাংগঠনিক সম্পাদক কবি উৎপল চক্রবর্তী, প্রচার সম্পাদক কবি অাবুল হাসান আকন, দপ্তর সম্পদক বিনয় কৃষ্ণ শিয়ালী, সাংস্কৃতিক সম্পাদক কবি তরুণ চক্রবর্তী, কবি হালিমা আক্তার প্রমুখ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply