, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি

বরিশালে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

dynamic-sidebar

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থী।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, শুক্রবার দুপুরে গৌরনদী পৌর এলাকার টিকাসার মহল্লার শাহিন সরদারের অষ্টম শ্রেনী পড়ুয়া কন্যা (১৪) সাথে পাশর্^বর্তী উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত মকবুল বালীর পুত্র রুবেল বালীর সাথে বিয়ের দিনক্ষন ধার্য ছিলো। সে অনুযায়ী কনের বাড়ীতে বিয়ের সকল আয়োজন চলছিলো। বিষয়টি জানতে পেরে মহিলা বিষয়ক কার্যালয়ের সদস্য, থানা পুলিশ ও স্থানীয় এনজিও কর্মীদের সহায়তায় বাল্য বিয়ের সকল কার্যক্রম পন্ড করে দেওয়া হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কনের পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কনের আঠারো বছর পূর্ন না হওয়া পর্যন্ত কন্যাকে বিয়ে দিবেনা মর্মে কনের পিতা শাহিন সরদারের কাছ থেকে মুচলেকা রাখা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net