মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১০

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

বরিশালে সম্প্রীতি সমাবেশ, আলোর মিছিল

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালে সম্প্রীতি সমাবেশের এক মঞ্চে দাড়ালেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে। শারদীয় দূর্গা উৎসবের প্রথম দিনে ভিন্নধর্মী ঐ আয়োজনে সবাই বললেন, অসাম্প্রদায়িক চিরচেনা বাংলাদেশের কথা। কেবল বরিশাল নয় গোটা বাংলাদেশের আসল চেহারাই অসাম্প্রদায়িকতা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সকলে সবার।

নগরীর অশ্বিনী কুমার হলে শুক্রবার বিকেলে ঐ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে পূজোর ভ্যান নামে একটি সামাজিক সংগঠন।

সংগঠনের সভাপতি ভানু লাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের কমিশনার মো: শাহাবুদ্দিন খান ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

ভিন্ন মাত্রার অনুষ্ঠানটিতে আলোচনা করেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, ধর্মরক্ষ্মিনী সভাগৃহের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক অপূর্ব অপু রাখেন স্বাগত বক্তব্য। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী সহ অন্যান্যরা।

সম্প্রীতি সমাবেশ শেষে নগরীতে আলোর মিছিল বের করা হয়। এতে মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক ছাড়াও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ ও এমজি কবির ভুলু প্রমূখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net