আসিফ হোসাইন শান্ত : বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার হোটেল বাঙালীর সামনে থেকে প্রায় ৪৫ টি মৃত কবুতর সহ এক বিক্রিতাকে আটক করে পুলিশ।
শুক্রবার রাত আনুমানিক ১১ঃ৪৫ মিনিটের সময় হোটেল বাঙালীর সামনে মৃত কবুতর গুলো বিক্রির সময় সাধারণ জনগণের হাতে আটক হয় মাধবপাশা এলাকার মোঃ হাফিজ (৪৮) নামের এক ব্যাক্তি।
পরবর্তীতে বিষয়টি নিয়ে হট্রগোলের সৃস্টি হলে নথুল্লাবাদ এলাকার ডিউটিরত এয়ারপোর্ট থানার এ এস আই মাঈনুল তাকে আটক করে।প্রাথমিক পর্যায়ে বিক্রেতাকে জিজ্ঞাসা করলে তিনি জানান,আজ বিকেলে কাশিপুর বাজারে কবুতরের হাটে আমি প্রায় অর্ধ শতাধিক জীবিত কবুতর বিক্রি করতে আসি,পরবর্তীতে কোনো এক কারনে আমার ৪৩টি এবং আরো অনেকের ব্যাপক কবুতর মারা যায়।
তখন এতো দামের কবুতর বিক্রি করতে না পারায় গভীর রাতে হোটেলে বিক্রি করতে আসছি।এ এস আই মাঈনুল যানান তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply