, ,

শিরোনাম :
রাজাপুরে ভূমিদস্যুদের হামলায় রক্তাক্ত আব্দুল লতিফ

রাজাপুরে ভূমিদস্যুদের হামলায় রক্তাক্ত আব্দুল লতিফ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : রাজাপুরে বসতবাড়ি জবর দখল করার জের ধরে আঃ লতিফকে হত্যার চেষ্টায় পিটিয়ে গুরুতর আহত করেছে ভূমিদস্যু সন্ত্রাসীরা। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার লেবুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত লতিফ ওই এলাকার মৃত মোফাজ্জেল আলীর ছেলে। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে আঃ লতিফের বসতবাড়ি থেকে একই এলাকার মৃত আঃ রহিমের ছেলে ভূমিদস্যু খ্যাত শাহিন ও তার সহযোগীরা উচ্ছেদ করে তা দখল করার চেষ্টা চালিয়ে আসছে। ওই বসতবাড়ি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

 

এ নিয়ে বিভিন্ন সময় শাহিন ও তার সহযোগীরা বিভিন্ন সময় লতিফ ও তার পরিবারকে খুনজখমের হুমকি দেয়। এতে শুক্রবার আঃ লতিফ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে তার জমির কাগজপত্র নিয়ে বৈঠকের কথা ছিল।

 

বিষয়টি জানতে পেরে শাহিন ও তার সহযোগী একাধিক মামলার আসামী রুবেল, কুদ্দুসসহ ৭/৮ জন লেবুবুনিয়া বাজার এলাকায় অতর্কিতভাবে হামলা চালিয়ে আঃ লতিফকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net