, ,

শিরোনাম :

বরিশালে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাশীপুর বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক মশিউর রহমানকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের আব্দুর রবের স্ত্রী সালেহা বেগম (৫৫) ও ইজিবাইক চালক আবুল হাশেম (৪০)। আবুল হাশেমের বাড়ি ভোলার শশীভূষণ এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চালক আবুল হাশেম ইজিবাইক নিয়ে একটি শাখা সড়ক থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় মহাসড়ক দিয়ে যাওয়া একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে ইজিবাইকটি ছিটকে পড়ে। ইজিবাইকের ধাক্কায় পথচারী সালেহা বেগম প্রাইভেটকারের চাকার নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা প্রাইভেটকারের চাকার নিচ থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করেন। অপরদিকে প্রাইভেট কারের ধাক্কায় ইজিবাইক চালক আবুল হাশেমও ইজিবাইক উল্টে তার নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানা পুলিশের এএসআই আব্দুস সালাম জানান, প্রাইভেটকারটি বাংলালিংক কোম্পানির। তাদের এক কর্মকর্তা প্রাইভেটকারে পরিবার নিয়ে খুলনা থেকে বরিশাল আসেন। এরপর কাশিপুর বাজার এলাকা অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটি জব্দ এবং চালক মশিউর রহমান রহমানকে আটক করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net