, ,

শিরোনাম :
আবরারকে হত্যার প্রতিবাদে বরিশালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ

আবরারকে হত্যার প্রতিবাদে বরিশালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ বিকেলে নগরীর সদরোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে সংগঠনের বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের সভাপতি এস এম ছাব্বির রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের বরিশাল জেলার সংগঠনিক সম্পাদক মাওলানা কাওছারুল ইসলাম। বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের বরিশাল মহানগরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বরিশাল জেলা সভাপতি অরমান হোসেন রিয়াদ,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাহবুবুর রহমান,
সরকারী বিএম কলেজের সভাপতি রেজাউল করিম সহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net