, ,

শিরোনাম :

বরিশালে অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর হাটখোলায় অতিরিক্ত মদ্যপানে সিদ্ধার্থ রায় (৩২) ও বিকাশ কর্মকার (৩১) নামে দুই যুবকের শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ।

নিহতরা হলেন- বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ডস্থ দপ্তরখানা এলাকার বাসিন্দা জোসিস প্রকাশ রায় এর ছেলে সিদ্ধার্থ রায় মিঠু (৩২), একই এলাকার বাসিন্দা নরেন্দ্র নাথ কর্মকারের ছেলে বিকাশ চন্দ্র রায় (৩২)।

অতিরিক্ত মদ্যপানে এই তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানালেও বিকাশকে হৃদ রোগ জনিত কারনে অসুস্থ দাবি করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সিদ্ধার্থ অ্যালকোহল পানে অসুস্থ হয়েছে বলেই ভর্তি হয়েছিলো।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে বলে খবর পেয়ে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন মিথ্যা তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যুর পরে লাশ সৎকারের প্রস্তুতি কালে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net