, ,

শিরোনাম :
বিসিসির উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় দুঃখ প্রকাশ করলেন এসএম জাকির

বিসিসির উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় দুঃখ প্রকাশ করলেন এসএম জাকির

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :: বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ ও কর্মীদের কাছ থেকে মুচলেকা রাখার চেষ্টায় দুঃখ প্রকাশ করেছেন নগরীর কলেজ রো’ এলাকার বাসিন্দা এসএম জাকির হোসেন। এ ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা ব্যথিত হওয়ায়ও তিনি দুঃখ প্রকাশ করেন।

শুক্রুবার বিকেলে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান এসএম জাকির।

এসময় তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ অক্টোবর বরিশাল সিটি কর্পোরেশনের একটি দল আমার বাড়ির নির্মাণাধীন ভবনের অননুমোদিত বর্ধিতাংশ (র‌্যাম) উচ্ছেদ করতে যায়। এ সময় আমি পুরো বিষয়টি অবগত না হয়েই তাৎক্ষণিক উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করি। স্থানীয় কিছু মানুষ আমার প্রতিবাদের সাথে প্রতিবাদ করেন এবং তারাও উচ্ছেদে বাধা দেন। সিটি করর্পোরেশনের কর্মীরা আইনের প্রতি সম্মান দেখিয়ে এক পর্যায়ে উচ্ছেদ অভিযান স্থগিত করেন। এ সময় আমি বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে না পেরে সিটি কর্পোরেশনের কর্মীদের কাছ থেকে মুচলেকা রাখার চেষ্টা করি। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে মুচলেকার বিষয়টি আইনসিদ্ধ নয় বলে বুঝিয়ে বললে আমি আমার ভুল বুঝতে পারি।

এ সময় প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু ও রফিকুল ইসলাম খোকন, ওয়ার্ড কাউন্সিলর সাঈদ আহম্মেদ মান্না ও তৌহিদুর রহমান ছাবিদসহ প্রায় ২০ জন কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপিস্থিত ছিলেন। আমার পরিবার এবং এলাকাবাসীর আচরণ ও কথায় ওই সময় তারা মর্মাহত হন এবং সিটি কর্পোরেশনের ভাবমূর্তিও ক্ষুণœ হয়। এহেন আচরণের জন্য আমি দুঃখিত। একই সাথে পুরো ঘটনার জন্য জননন্দিত নগর পিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

এসময় তিনি আরও বলেন, পুরো বিষয়টি ভুল বোঝাবুঝি মাত্র। আমি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। ওই ঘটনাকে কেন্দ্র করে আমার নিয়ন্ত্রণাধীনসহ কয়েকটি পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরগণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ব্যথিত হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। একই সাথে আমি নিজ দায়িত্বে সিটি কর্পোরেশনের আইন মেনে ভবনের বর্ধিতাংশ অপসারণ এবং নগরীর উন্নয়ন কাজে সহযোগিতা করবো।

লিখিত বক্তব্য শেষে এসএম জাকির উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার রাজনৈতিক অভিভাবক আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপির জন্য সবাই দোয়া করবেন। পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কাজে সকলকে সহযোগিতা করার অনুরোধ রইলো।

সংবাদ সম্মেলনে, সিনিয়র সাংবাদিক মাহমুদ চৌধুরী, এমএম আমজাদ হোসাইন, নজরুল ইসলাম চুন্নু, হুমায়ন কবির, আক্তার ফারুক শাহীন, পুলক চ্যাটার্জি, কাজল ঘোষ, গোপাল সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net