, ,

শিরোনাম :
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঝালকাঠিতে মা ইলিশ ধরায় চার জেলের কারাদণ্ড

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা নাদী থেকে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও এক মণ ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এসময় চার জেলেকে আটক করা হয়। জব্ধ করা হয় ১১টি মাছ ধরার ইঞ্জিল চালিত নৌকা।

রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

মৎস্য বিভাগ জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী ও মাসুমা আক্তারের নেতৃত্বে সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় নদী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ মা ইলিশ মাছ উদ্ধার করা হয়। আটক করা হয় চার মৌসুমি জেলেকে। নদীতে মাছ ধরার নৌকা রেখে পালিয়ে যায় কয়েকজন জেলে। জব্দকৃত জালগুলো সুগন্ধা নদী তীরের ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়। ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে ঝালকাঠির মৎস্য কর্মকর্তা হাসিবুল হক ও নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net