, ,

শিরোনাম :
বরিশালে ফিল্মি স্টাইলে বসতবাড়ীতে হামলা-আহত ২

বরিশালে ফিল্মি স্টাইলে বসতবাড়ীতে হামলা-আহত ২

dynamic-sidebar

গৌরনদী প্রতিনিধি : রাতের আধারে চুরি করতে ব্যর্থ হয়ে দিনের বেলায় পরিকল্পিতভাবে ফিল্মি স্টাইলে বসতবাড়ীতে হামলা চালিয়ে পিটিয়ে দুইজনকে আহত করেছে চোর ও তার সহযোগীরা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে।

খাঞ্জাপুর গ্রামের রায়হান হাওলাদারের স্ত্রী আসমা আক্তার জানান, শনিরাত রাতে খাঞ্জাপুর গ্রামের ছফেল হাওলাদার নামের এক লোক চুরির উদ্দেশ্যে তাদের বসতঘরের মধ্যে ঢুকে ঘাপটি মেরে থাকে। বিষয়টি তিনি দেখতে পেয়ে ছফেল হাওলাদারকে ধরে ফেলেন। একপর্যায়ে ওই নারীকে মারধর করে পালিয়ে যায় ছফেল। এঘটনার সূত্রধরে রবিবার সকালে স্থানীয় রাজ্জাক হাওলাদারের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ওই নারীর বসতঘরে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে মারধর ও শ্লীতনাহানী ঘটায়। খবরপেয়ে গৃহবধু আসমার ভাই আসাদুল মৃধা ঘটনাস্থলে পৌঁছলে তাকেও মারধর করা হয়।

এঘটনায় রবিবার দুপুরে গৌরনদী মডেল থানায় আসাদুল মৃধা বাদী হয়ে অভিযুক্ত ছফেল হাওলাদার ও রাজ্জাক হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net