, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
বরিশালে বসতঘরে হামলা, বিক্ষুদ্ধ এলাকাবাসীর মানববন্ধন

বরিশালে বসতঘরে হামলা, বিক্ষুদ্ধ এলাকাবাসীর মানববন্ধন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ রাতের আধারে চুরির উদ্দেশ্যে বসত ঘরের মধ্যে প্রবেশ করে ঘাঁপটি মেরে থাকা চোর ধরার অপরাধে বসতবাড়িতে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে দিবালোকে দেশীয় অশ্র নিয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

রবিবার বিকেলে উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে খাঞ্জাপুর এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে হামলায় জড়িত রাজ্জাক হাওলাদার ও ছফেল হাওলাদারকে অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ক্ষুব্ধ গ্রামবাসী।
উল্লেখ্য শনিবার রাতে খাঞ্জাপুর গ্রামের ছফেল হাওলাদার চুরির উদ্দেশ্যে বসতঘরে প্রবেশ করলে ঝাপটে ধরে আসমা আক্তার নামের এক গৃহবধু।

এঘটনার সূত্রধরে রবিবার সকালে স্থানীয় রাজ্জাক হাওলাদারের নেতৃত্বে তাদের ৮/১০জন সহযোগিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি স্টাইলে খাঞ্জাপুর গ্রামের রায়হান হাওলাদারের বসতঘরে হামলা চালিয়ে গৃহবধূ আসমাকে শ্লীলতাহানী ঘটিয়ে তিনজনকে পিটিয়ে জখম করে চোরের স্বজনরা। এ ঘটনায় রবিবার দুপুরে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net