, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সচেতন হওয়ার আহব্বান : বিএমপি কমিশনার

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সচেতন হওয়ার আহব্বান : বিএমপি কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, ভিক্ষা তোলা পুলিশের দিন শেষ, জনবান্ধব পেশাদার পুলিশ হতে হবে।

সোমবার (১৪ অক্টোবর) বরিশাল পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন আরও বলেন, যারা দালাল প্রশ্রয় দিয়ে নিরীহ মানুষকে সঠিক সেবা দেবে না, তারা পুলিশ বিভাগে অযোগ্য। তাদের কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান তিনি।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার আহব্বান জানিয়ে তিনি বলেন, কোনো পুলিশ সদস্য যেন কোনো অপরাধে জড়িয়ে গোটা পুলিশ বিভাগের দুর্নাম এর কারণ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

মাসিক কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিশিম, উপপুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়াসহ আরও অনেকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net