বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৮

শিরোনাম :
ঝালকাঠিতে বিপুল পরিমান কারেন্ট জাল ও ইলিশ উদ্ধার

ঝালকাঠিতে বিপুল পরিমান কারেন্ট জাল ও ইলিশ উদ্ধার

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ঝালকাঠির সুগন্ধা নাদী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ উদ্ধার এবং পাঁচটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার নেতৃত্বে নলছিটির বারইকরণ এলাকার সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে নদীতে জাল রেখে পালিয়ে যায় জেলেরা। এসময় নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ এবং পাঁচটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলো ঝালকাঠির কলেজ খেয়াঘাট এলাকায় জেলা প্রশাসক মো. জোহর আলীর উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয়। ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জেলার অন্যান্য স্থান থেকে আরো ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, চলমান এ অভিযানে এখন পর্যন্ত এক লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় ১০ মণ ইলিশ মাছ উদ্ধার এবং বেশ কিছু মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net