মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৯

শিরোনাম :
দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল
ববি’র বিআরটিসি বাসের সাথে মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ২ গুরুতর আহত ৫

ববি’র বিআরটিসি বাসের সাথে মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ২ গুরুতর আহত ৫

dynamic-sidebar

ববি প্রতিনিধি : আজ মঙ্গলবার বেলা ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়গামী বিআরটিসি দ্বিতল বাসের সাথে মাহিন্দ্রর সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মারা যান ২ জন এবং ৫ জনকে গুরুতর আহত অবস্থায় শেবাচিম হাসপাতালে নেয়া হলে আরো ১ জনের প্রাণহানি ঘটে, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায় নি।

 

ঘটনাসূত্রে জানা যায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নথুল্লাবাদ বাস ডিপো থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বিআরটিসি’র তিনটি বাস ছেড়ে আসে এবং নথুল্লাবাদ বাস স্টপেজ থেকে শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করলে বিআরটিসি’র বৈকালি নামক একটি বাসের সাথে মাহিন্দ্রর সংঘর্ষ হয়।

 

ঘটনার পরপরই এসে হাজির হয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আহতদের উদ্ধারকাজে তৎপর হয় তারা।

 

শরীফুল ইসলাম নামক এক প্রতক্ষ্যদর্শী বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসটি নথুল্লাবাদ থেকে শিক্ষার্থীদের নিয়ে ছেড়ে আসছিলো এবং মাহেন্দ্রাটি রুপাতলী থেকে নথুল্লাবাদের উদ্দেশ্য আসছিল। নজরুল ইসলাম সড়ক সংলগ্ন সি এন্ড বি রোড মুখমুখি সংঘর্ষ হয়।মাহেন্দ্রাটি ভুল রাস্তা দিয়ে গিয়ে প্রবল গতিতে গেলে বাসের সাথে সংঘর্ষ হয়।মাহেন্দ্রতে একজন মহিলা এবং একজন বৃদ্ধসহ মোট ছয় জন ছিলেন।বৃদ্ধ লোকটি ঘটনাস্থলেই মারা যান।

 

উল্লেখ্য বাসটি যেহেতু ববির নিজস্ব বাস নয়, এটি ববি দৈনিক চুক্তিতে বিআরটিসির কাছ ভাড়া নিয়ে থাকেন তাই প্রাথমিকভাবে এ ঘটনার দায় ববি প্রশাসনের নেই বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net