, ,

শিরোনাম :
বরিশালে জেলা জজ আদালতের পিপি হলেন এ.কে.এম জাহাঙ্গীর

বরিশালে জেলা জজ আদালতের পিপি হলেন এ.কে.এম জাহাঙ্গীর

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর।

আইন মন্ত্রণালয়ের সচিব, জিপি/পিপি মো: আবদুস ছালাম মন্ডল স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অ্যাড. এ.কে.এম জাহাঙ্গীরকে।

তিনি আগামী ২/১ দিনের মধ্যে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানিয়েছেন। প্রসংগত, ২০১৯ সালের ১৯ এপ্রিল সাবেক পিপি গিয়াস উদ্দিন কাবুল মৃত্যুবরণ করায় অস্থায়ী পিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যাড. মজিবুবুর রহমান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net