, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
বরিশালে মা ইলিশ রক্ষায় কাউনিয়া পুলিশের অভিযান

বরিশালে মা ইলিশ রক্ষায় কাউনিয়া পুলিশের অভিযান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥  মা ইলিশ রক্ষায় কাউনিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল হালিম এর নেতৃত্বে বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা ৪টা পর্যন্ত কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালান তিনি। এ সময় বেশকিছু জাল জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। তবে কিছু মা ইলিশ জব্দ করা হয়। যা নগরীর ক্যাথলিক ডায়োসিস ও অপরাজেয় বাংলা নামক দুটি এতিমখানায় দিয়ে দেয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সেকেন্ড অফিসার এসআই তানজিল আহমেদ অন্যান্যরা।

কাউনিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিম বলেন, মা ইলিশ রক্ষায় তাদের পক্ষ থেকেও অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইলিশ আমাদের দেশের সম্পদ। আর এ সম্পদ রক্ষার দায়িত্ব আমাদেরই। তাই নিষেধাজ্ঞাকালীন সময়ে পুলিশের অভিযান চলবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net