, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় জেল জরিমানা

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় জেল জরিমানা

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় চার জেলেকে আটক করা হয়েছে। এ সময় চার জেলেকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে অভিযান চালিয়ে ৫০ কেজি ইলিশ মাছ উদ্ধারসহ ৭১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ।

জেলা মৎস্য বিভাগ রাইজিংবিডিকে জানান, সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। এসময় ৫০ কেজি ইলিশ মাছ উদ্ধারসহ সুগন্ধা নদী থেকে ৫১ হাজার মিটার ও কাঁঠালিয়ার হলতা নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়াও নদী থেকে জব্দ করা হয় ১৫টি মাছ ধরার নৌকা।

আটক করা হয় চার জেলেকে। এদের তিনজনকে তিন দিনের কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net