বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৮

শিরোনাম :
পটুয়াখালীতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটিভদের মানববন্ধন

পটুয়াখালীতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটিভদের মানববন্ধন

dynamic-sidebar

সুনান বিন মাহাবুব॥ পটুয়াখালী ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটিভদের পাঁচ দফা দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দাবি এবং বেতন নির্ধারনের জন্য ১৯ অক্টোবর সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে রিপ্রেনজেনটিভরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফারমাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভসহ এ্যাসোসিয়েশন (ফারিয়া) জেলা কমিটির সভাপতি মোঃ রকিবুল হাসান রুবেল, সাধারন সম্পাদক এ কে এমাইউদ্দিন সুমন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ, সহ সভাপতি মোঃ শফিকুল আলম, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকতেজা হাসান প্রমুখ।

পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিলো – সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন, বর্তমান মূল্যস্থীতির সাথে সামঞ্জস্য রেখে টি.এডি.এ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরী নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সু-নির্দিষ্ট নীতিমালা প্রনয়ন, বাংলাদেশ ফারমাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভসহ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান ও সাপ্তাহিক ছুটি সহ সকল জাতীয় ছিটি ভোগের বিধান প্রনয়ন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net