, ,

বরিশালে ঝুঁকিপূর্ন শিশুশ্রম নিরাসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা

বরিশালে ঝুঁকিপূর্ন শিশুশ্রম নিরাসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি সব সময়ই শিশুদের নিয়ে ভাবেন। আজকে যে শিশু কালকে কিন্তু সে জাতির কর্ণধর এবং এই শিশুরাই একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বিশ্বের উন্নত সমৃদ্ধশালী দেশের প্রথম সারীতে নিয়ে আসতে পারবে।
আজ সকালে বরিশাল সার্কিট হাউজ মিলনায়াতনে ঝুঁকিপূর্ন শিশুশ্রম নিরাসন এবং ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ৩৮টি সেক্টরে আমরা ঝুঁকিপূর্ণ কাজকে চিহ্নিত করেছি, সেই ৩৮টি সেক্টরে যেন কোন শিশু কাজ না করে সেজন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সহ বিভিন্ন মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। এই ৩৮টি সেক্টরে কোনভাবেই শিশুদের কাজ করতে দেয়া যাবে না।
বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব কে এম আলী আজম, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, ড. মোঃ রেজাউল হক, শ্রম মন্ত্রনায়ের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বরিশালের জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান।

বরিশাল বিভাগীয় প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net