, ,

বরিশালে নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমানের জালসহ ৪২ জেলে আটক

বরিশালে নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমানের জালসহ ৪২ জেলে আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে বিপুল পরিমানের কারেন্ট জাল ও ইলিশসহ ৪২ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

আজ নৌ-পুলিশ বরিশাল অঞ্চল অফিস সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর সকাল ৮ টা থেকে আজ ১৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল অঞ্চলের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১ কোটি ১০ লক্ষ বর্গ.কিলোমিটার কারেন্ট জাল, ৩২ মন ইলিশ উদ্ধার করা হয়েছে।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার মো: কফিল উদ্দিন জানায়, বরিশাল অঞ্চলের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মা ইলিশ রক্ষা অভিযানে আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপশি এই অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net