, ,

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪শ কেজি পলিথিনসহ ২ জন আটক

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪শ কেজি পলিথিনসহ ২ জন আটক

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর বাজার রোডে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪শ কেজি পলিথিনসহ ২ জনকে আটক করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিম-এর নেতৃত্বে র‌্যাব-৮-এর সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দুইটি দোকানের গুদাম থেকে নিষিদ্ধ ৪শ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা।

এসময় দুই জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড, ৫০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যলয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিম।

আটককৃতরা হলেন, বাজার রোডের মেসার্স জয় ট্রেডার্স মালিক সজল চন্দ্র হাওলাদার ও মেসার্স আনন্দ মসলা ঘরের মালিক মো: হুমায়ন কবির। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: তোতা মিয়া।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net